প্রকাশিত: Sat, Jan 21, 2023 3:46 PM আপডেট: Thu, Mar 12, 2026 10:20 PM
বার ও বেঞ্চের ভালো সম্পর্ক ছাড়া মানুষ ন্যায় বিচার পায় না: আইনমন্ত্রী
এম এম লিংকন: আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছেন। তাই ওই সরকার ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।
শনিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইউনিস্টিউটে অতিরিক্ত জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কর্মশালার উদ্বোধন শেষে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনও গুজবে কান দেবেন না। সময়মতো রাষ্ট্রপতির নির্বাচন হবে।
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার দিকে ইঙ্গিত করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যারা অপরাধী তাদের বিচার হবে। কারও দাবির মুখে কোনও বিচারককে বদলি করা হবে না। এটা আমরা কিছুতেই করবো না। কারণ এতে ন্যায় বিচার ব্যাহত হবে। মন্ত্রী বলেন, বিচারকদের সঙ্গে খারাপ আচরণ করলে আইনজীবীরা ক্ষতিগ্রস্ত না হলেও ক্ষতিগ্রস্ত হন তার ক্লায়েন্ট। কারণ বিচারকের হাতে কলম থাকে। এটা আইনজীবীদের মাথায় রাখতে হবে। এ কারণে বিচারকদের সঙ্গে করতে হবে ভালো ব্যবহার।
তিনি বলেন, আমার বড় পরিচয় আমি একজন আইনজীবী। একজন বিচারকের প্রতি সম্মানটা স্বাভাবিকভাবে আসা উচিত বলে আমি মনে করি। বার ও বেঞ্চের ভালো সম্পর্ক ছাড়া সাধারণ মানুষ ন্যায় বিচার পায় না। সম্প্রতি বার ও বেঞ্চের মধ্যে কিছুটা অসহিষ্ণুতা লক্ষ্য করছি। এটা কাম্য নয়।
বিচারকদের উদ্দেশে আনিসুল হক বলেন, সমস্যা সমাধানে বিচারকদের বড় ভাইয়ের ভূমিকা পালন করতে হবে। তাহলে সমস্যা কমে আসবে। সমস্যা হলে তা ব্যক্তি পর্যায়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় আইন সচিব মো. গোলাম সারওয়ার বক্তব্য রাখেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট